Bangladesh-Australia third t20 Bangladesh\’s first series win against australia (অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের)

\"\"

With two matches left, the series is for Bangladesh

Bangladesh also won the first match with 131 runs. That was their own record for the fewest runs won. Mahmudullah\’s team had to break that record to win the third T20 today. In the match that started late in the rain, Bangladesh was reduced to 128 runs!

In the end, Bangladesh defeated Australia by 10 runs at the Sher-e-Bangla Stadium in Mirpur. And with this victory, Bangladesh ensured five T20 series with two matches left. Tomorrow and the last two matches on August 9 are now just a formality.

Matthew Wade was sent back by Nasum Ahmed in the second over of the Australian innings, but Mitchell Marsh and Ben McDermott\’s pair took Australia a long way. After the breakthrough given by Shakib Al Hasan at the crucial time, then in the bowling of the great death over of Mostafizur Rahman-Shariful Islam, Bangladesh finally got the last laugh.

Australia took to the field that day with three changes in the XI, there was a clear change in strategy. Captain Wade brought spinner in the opening. Bangladesh\’s two openers Mohammad Naeem and Soumya Sarkar returned with just 3 runs. Shakib Al Hasan and Mahmudullah\’s 44-run partnership handled the pressure, but Shakib returned untimely. On the 15th anniversary of his international career, he returned with 28 runs off 18 balls.

\"\"

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশশামসুল হক

প্রথম ম্যাচে ১৩১ রানের সম্বল নিয়েও জিতেছিল বাংলাদেশ। সেটা ছিল নিজেদের সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে হলে সে রেকর্ডটাও ভাঙতে হতো মাহমুদউল্লাহর দলকে। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে যে ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে ১০ রানে। আর এই জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ বাংলাদেশ নিশ্চিত করে ফেলল দুই ম্যাচ বাকি থাকতেই। আগামীকাল ও ৯ আগস্টের শেষ দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।

অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাথু ওয়েডকে নাসুম আহমেদ ফিরিয়ে দিলেও মিচেল মার্শ এবং বেন ম্যাকডারমটের জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছিল অনেক দূর। এরপর গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানের দেওয়া ব্রেক থ্রু, পরে মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামের দুর্দান্ত ডেথ ওভারের বোলিংয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বাংলাদেশই।

এদিন অস্ট্রেলিয়া মাঠে নেমেছিল একাদশে তিন পরিবর্তন নিয়ে, কৌশলেও ছিল স্পষ্ট পরিবর্তন। ওপেনিংয়েই স্পিনার এনেছিলেন অধিনায়ক ওয়েড। বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার ফিরে গিয়েছিলেন দলীয় মাত্র ৩ রানের মাথায়। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ৪৪ রানের জুটি সে চাপ সামাল দিলেও সাকিব ফিরেছিলেন অসময়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তির দিন ১৭ বলে ২৬ রান করে ফিরেছেন তিনি।মোস্তাফিজুর রহমান ১৯তম ওভারে এসে দিয়েছেন মাত্র ১ রান! ৪ ওভারে ৯ রান নিয়ে বোলিং শেষ করেছেন এই বাঁহাতি পেসার। শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রান। প্রথম বলেই মেহেদী হাসানকে ছয় মেরেছিলেন ড্যান ক্রিস্টিয়ান, আর চতুর্থ বলে লেংথে গড়বড় করে ফুলটসে একটা নো-ও করেছিলেন মেহেদী হাসান। তবে ১১ রানের বেশি দেননি। বাংলাদেশও তাতে পেয়েছে ঐতিহাসিক জয়।

alfadaaero
https://alfadaaero.com

Leave a Reply